শাহরুখ সেই বাড়িটি কিনলেন গৌরীর সঙ্গে সংসার শুরু করা

Total Views : 224
Zoom In Zoom Out Read Later Print

বলিউড বাদশাহ শাহরুখ খান এ মুহূর্তে 'কিং' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এর মধ্যেই তার জীবনের এক বিশেষ স্মৃতি আবারও ফিরে পেলেন তিনি। সম্প্রতি বাদশাহ দিল্লির পঞ্চশীল পার্কের একটি বাড়ি কিনে নিয়েছেন। যে বাড়িটি তার সংসার জীবনের শুরু। সেই বাড়িটি কত টাকায় কিনলেন বাদশাহ?

১৯৯১ সালে বিয়ের পর সেই বাড়িতেই স্ত্রী গৌরী খানের সঙ্গে প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ খান। এর আগে সেই বাড়ির কিছু অংশ কিং খান পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ অন্য মালিকের ছিল। যে বাড়িটির আংশিক তার ছিল। এবার বাকি অংশ কিনে সম্পূর্ণ মালিকানা নিজের করে নিলেন তিনি। এর আগে গত বছর শাহরুখপুত্র আরিয়ান খানও সেই একই ভবনের কয়েকটি তলা কিনেছিলেন।

জানা গেছে, শাহরুখ খানের জীবনের সঙ্গে দিল্লির সম্পর্ক অত্যন্ত গভীর। সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা এবং অভিনয়জীবনের শুরুর লড়াই। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে সেই বাড়িতেই কিছু দিন একসঙ্গে ছিলেন এ তারকা দম্পতি। সে কারণে ওই বাড়িটি শুধু একটি সম্পত্তি নয়, শাহরুখ-গৌরীর দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়েরও সাক্ষী; একটি স্বপ্নে আঁকা স্মৃতি।

শাহরুখ খান পরিবারের মালিকানাধীন কিছু থাকলেও অন্য মালিকের বাকি অংশ কিনে নেন তিনি। প্রায় ৩৭ কোটি টাকায় পুরো অংশও কিনে নেওয়ায় ভবনটির মালিক এখন সম্পূর্ণভাবে বাদশাহর হাতে। 

See More

Latest Photos