সৌদি শীর্ষ কূটনীতিবিদ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও সাক্ষাত করেছেন।
আলজাজিরার দোরসা জাব্বারি বলেন, দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক। তারা এখন এগিয়ে যেতে চায়।
তারা কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ করতে আগ্রহী। ইরান আশাবাদী যে সৌদি আরবের সাথে তাদের বাণিজ্য বছরে ১০০ কোটি ডলারে উন্নীত হবে। বর্তমানে তা মাত্র ১৫ লাখ ডলারের।
চীনের মধ্যস্ততায় চুক্তি
ইরান ও সৌদি মন্ত্রীরা চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন।
এদিকে ইরান ৬ জুন রিয়াদে তার দূতাবাস খুলেছে। এছাড়া জেদ্দায় তার কনস্যুলেট জেনারেলের অফিসেও চালু করেছে।
বলা হয়েছিল, কুয়েতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত হবেন। কিন্তু তাকে দূতাবাস উদ্বোধনী দিনে দেখা যায়নি। বিষয়টি কী ছিল, তা এখনো স্পষ্ট হয়নি।