calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার পায়তারা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার পায়তারা

​বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে (বিআইএফপিসিএল) কয়লা আমদানি কেন্দ্র করে গুরুতর অনিয়ম, জালিয়াতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিগত সরকারের আমলে আর্থিক খাতের অন্যতম আলোচিত ও বিতর্কিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ১২:২৬
history আপডেট: ২৫ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, "কোনো দরদাতাকে যোগ্য ঘোষণা করার আগে জমা দেওয়া নথিপত্র এবং খনির উৎপাদন সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা আবশ্যক। শুধু একটি কাগজ দেখালেই উৎসের সত্যতা প্রমাণিত হয় না। এটি সঠিকভাবে না হলে জাতীয় কয়লা সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন দুটোই মারাত্মক ঝুঁকিতে পড়বে।"
​অপর জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম জানান, "নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতা করতে চাইলে বাধা নেই, তবে তাদের যোগ্যতা নির্ধারণ করতে হবে স্বাধীনভাবে যাচাই করা অভিজ্ঞতা, সরাসরি খনি-সংযোগ এবং প্রমাণিত সরবরাহ ক্ষমতার ভিত্তিতে। জাতীয় জ্বালানি নিরাপত্তা কোনো পরীক্ষা-নিরীক্ষার বিষয় হতে পারে না।"
​স্বচ্ছতা নিশ্চিতের দাবি ও বিআইএফপিসিএল-এর বক্তব্য:
বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টদের দাবি, অবিলম্বে একটি স্বাধীন তদন্তের মাধ্যমে চলমান দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া পর্যালোচনা করা উচিত। যদি তদন্তে স্বজনপ্রীতি, অসম আচরণ বা অসম্পূর্ণ তথ্য যাচাইয়ের প্রমাণ পাওয়া যায়, তবে বর্তমান দরপত্র বাতিল করে একটি নতুন, সম্পূর্ণ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করাই যৌক্তিক হবে।
​তবে এসব অভিযোগের বিষয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, "এই মূল্যায়ন প্রক্রিয়া কোনো একক ব্যক্তির ওপর নির্ভর করে না। একটি দক্ষ ও উচ্চপর্যায়ের কারিগরি দল পুরো প্রক্রিয়া পরিচালনা করছে, তাই এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।"
​দেশ যখন বিদ্যুতের সংকটে ভুগছে, তখন ব্যক্তিগত বা বিশেষ গোষ্ঠীর স্বার্থের চেয়ে দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ ও যাচাইযোগ্য প্রক্রিয়ায় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট সবাই।