calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায়

বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে সংস্কার, পুনর্গঠন ও পুনঃমূলধনীকরণের মাধ্যমে ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ • বিকাল ০৪:৪৫
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতসহ সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি আর্থিক খাতকে আরও কার্যকর, স্বচ্ছ, স্থিতিশীল ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে এডিবির প্রতিনিধিদলকে অবহিত করেন।

‎

‎এ সময় এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং সংস্কার কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতিকে স্বাগত জানান। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহও তিনি প্রকাশ করেন।

‎

‎বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

‎বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট ও সুশাসনের ঘাটতিসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, প্রয়োজনীয় মূলধন জোগান এবং ব্যাংকিং ব্যবস্থার সামগ্রিক সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

‎বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ বাংলাদেশে একটি আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

‎