calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ১৬০ দেশের ২০ লাখের বেশি মানুষ এবার হজ পালন করবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

১৬০ দেশের ২০ লাখের বেশি মানুষ এবার হজ পালন করবেন

এ বছর ১৬০টির বেশি দেশের ২০ লাখের বেশি মানুষ হজ পালন করবেন। সউদীর হজ ও ওমরামন্ত্রী ডা. তৌফিক আল-রাবিয়া এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আল্লাহর মেহমানদের স্বাগত জানিয়ে একটি ভিডিও পোস্ট করার পর তিনি এই তথ্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ • দুপুর ০১:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে সবকিছু পর্যবেক্ষণে রাখার জন্য ধন্যবাদ জানান।
পবিত্র স্থানগুলোতে পরিবহন ব্যবস্থার কথা উল্লেখ করে আল-রাবিয়া বলেন, মিনা, আরাফাত ও মুজদালিফার মতো স্থানগুলো একটি সমন্বিত পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাছাড়া এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য থাকবে ট্রেন ও বাস।
মন্ত্রী হজযাত্রীদের জন্য করা বিস্তৃত ব্যবস্থাপনা সম্পর্কেও কথা বলেন। সব জায়গাতেই বিশেষ করে মিনায় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হাজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা।
আল-রাবিয়া জোর দিয়ে বলেন, তার মন্ত্রণালয় আল্লাহর অতিথিদের স্বস্তি নিশ্চিত করতে ও হজে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে। এক্ষেত্রে গত কয়েক বছর ধরেই পরিশ্রম করছে সউদী সরকার।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সউদী এয়ারলাইন্স। সূত্র : সউদী গেজেট

tag ট্যাগ: #1111