calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ব্রিটেনের রাজধানী লন্ডনে ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ • বিকাল ০৫:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

ব্রিটেনের রাজধানী লন্ডনে ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এ নিয়ে গত দুই মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে চারবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। খবর ইরনা ও আল মায়াদিনের।

কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্কবিষয়ক ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের মহাপরিচালক।

সম্প্রতি লন্ডনস্থ ইরান দূতাবাস ভবনে একদল দাঙ্গাবাজ হামলা চালায় এবং ইরানের পতাকার অবমাননা করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, ইরান দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত ইরান দূতাবাসে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তিনি তেহরানের প্রতিবাদের কথা লন্ডনকে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও শেরক্লিফ আশা প্রকাশ করেন।

tag ট্যাগ: #International