শনিবার টেলিগ্রামে পোস্ট করা নতুন ভিডিওবার্তায় ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, ‘রুস্তোভ-অন-ডন শহরের সব সামরিক স্থাপনা ভাগনার গ্রুপের দখলে।’
ওই ভিডিওতে প্রিগোজিন নিজে এবং তার বাহিনীর সদস্যরা রুশ শহর রুস্তোভ-অন-ডনের সামরিক সদর দপ্তরে রয়েছেন বলেও দাবি করেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
তবে ভাগনার গ্রুপ ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াবে না বলেও জানান বেসরকারি সামরিক বাহিনীটির প্রধান।