calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বিলাওয়াল ও জারদারি নওয়াজের সাথে বৈঠক করতে বিশেষ বিমানে আমিরাত গেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বিলাওয়াল ও জারদারি নওয়াজের সাথে বৈঠক করতে বিশেষ বিমানে আমিরাত গেলেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সাথে বৈঠক করতে বিলওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা আসিফ আলী জারদারিসহ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতারা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ জুন ২০২৩ • সকাল ০৯:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮ বার পঠিত

পিপিপির সূত্রে জানা গেছে, জারদারি বেশ কয়েক দিন দুবাই থাকবেন। তিনি নওয়াজ শরিফের সাথে বৈঠক করবেন। নওয়াজ এক দিন আগেই লন্ডন থেকে দুবাই পৌঁছেছেন। নওয়াজ দেশে ফেরার পরিকল্পনা করছেন- এমন খবরের মধ্যে জারদারি ও বিলাওয়াল দুবাই গেলেন তার সাথে সাক্ষাতের জন্য। তারা পাকিস্তানের অর্থনীতি, আসন্ন সাধারণ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে তিনি লন্ডন গিয়েছিলেন।

নওয়াজ দুবাই যাওয়ার পর তার মেয়ে এবং পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ামও তার ছেলে জুনায়েদ সফদার ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে লাহোর থেকে দুবাই যান।

দুবাইতে নওয়াজ শরিফ থাকছেন এমিরেটস হিলের বাসায়। এটি পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের ছেলে এবং নওয়াজের ছোট জামাতা আলী দারের বাসা। উল্লেখ্য, আলী দার বিয়ে করেছেন মরিয়ামের ছোট বোন আসমা শরিফকে।

রোববার নওয়াজ শরিফ ও মরিয়াম দুবাই রাজ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।

সূত্র : জিও নিউজ

tag ট্যাগ: #1111