calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়

গ্রিসের রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি পার্টি পার্লামেন্টারি নির্বাচনে বিশাল জয় পেয়েছে। এর মাধ্যমে সংস্কারবাদী কিরিয়াকোস মিতসোটাকিস আরো চার বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ জুন ২০২৩ • সকাল ০৯:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩২ বার পঠিত

সরকারি হিসাবে দেখা যাচ্ছে, ৯০ ভাগ ভোট গণনার পর নিউ ডেমোক্র্যাসি পার্টি ৪০ ভাগের বেশি ভোট পেয়েছে। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী সিরিজা পার্টির ভরাডুবি হয়েছে। তারা পেয়েছে মাত্র ১৮ ভাগ ভোট। অথচ গত মে মাসে অনুষ্ঠিত আগের নির্বাচনে তারা পেয়েছিল ২০ ভাগ ভোট।

 

মিতসোটাকিস বিশাল জয়ের জন্য জনগণকে ধন্যবাদ দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ সংস্কার অব্যাহত থাকবে।

ফলাফল অনুযায়ী নতুন নির্বাচনী আইনে ৩০০ আসনবিশিষ্ট পার্লামেন্টে নিউ ডেমোক্র্যাসি পার্টি ১৫৭ থেকে ১৫৮টি আসন পাবে। ফলে তারা এককভাবেই সরকার গঠন করতে পারছে। কারণ সরকার গঠন করতে প্রয়োজন ১৫১টি আসন। নতুন নির্বাচনী আইনে তারা বোনাস আসন পাচ্ছে। অথচ মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তারা ৪১ ভাগ ভেঅট পেয়েও সরকার গঠন করতে পাঁচটি আসন কম পেয়েছিল।

মাত্র এক সপ্তাহ আগে গ্রিসের পশ্চিম উপকূলে একটি অভিবাসী জাহাজ ডুবে কয়েক শ' লোক মারা যাওয়ার প্রেক্ষাপটে রোববারের নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রিক সরকারের কঠোর অভিবাসননীতির কারণেই এসব লোক মারা গেছে বলে সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু তা নির্বাচনকে প্রভাবিত করেনি।

আলজাজিরার জন সারোপলস রাজধানী অ্যাথেন্স থেকে বলেন যে ভোটাররা মূলত অর্থনীতির দিকেই মনোনিবেশন করেছিল। কিরিয়াকোস মিতসোটাকিসের আমলে অর্থনীতি ভালো হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #1111