সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘জঙ্গিদের’ মুক্তির দাবিতে যে জনতা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। ভারতীয় সেনাবাহিনীর যে ‘স্পিয়ার কোর’ মণিপুরে সহিংসতার মোকাবিলা নিয়ে টুইটারে নিয়মিত আপডেট জানাচ্ছে, তারা এই বিক্ষোভকারীদের ‘অ্যাগ্রেসিভ মব’, অর্থাৎ ‘আক্রমণাত্মক ক্ষুব্ধ জনতা’ বলে বর্ণনা করেছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় দিনভর মুখোমুখি সংঘাত চলার পর তারা সিদ্ধান্ত নেয়, বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলা উচিত হবে না এবং ধৃত ‘জঙ্গিদের’ মুক্তি দেওয়া হবে।
যে সেনা কমান্ডার এই অপারেশনের দায়িত্বে ছিলেন, তাঁকে এই ‘পরিণত সিদ্ধান্তে’র জন্য সেনাবাহিনীর তরফ থেকে ভূয়সী প্রশংসাও করা হয়েছে। তারা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর যে একটি মানবিক মুখ আছে, এই সিদ্ধান্ত তারই পরিচায়ক।