calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার কুখ্যাত’ সেই ‘ জেনারেল গ্রেফতার!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার কুখ্যাত’ সেই ‘ জেনারেল গ্রেফতার!

রাশিয়ার সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ গত ২৩ জুন বিদ্রোহ করে। আর এ বিদ্রোহের পর দেশটির সেনাবাহিনীর শীর্ষ দুই জেনারেল ভ্যালারি গেরাসিমোভ এবং সের্গেই সুরোভিকিন আড়ালে চলে যান। গুঞ্জন ওঠেছে, ‘কুখ্যাত’ কমান্ডার হিসেবে পরিচিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ • বিকাল ০৩:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫ বার পঠিত

চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমোভকে শনিবারের ওই বিদ্রোহের পর টিভি চ্যানেলে উপস্থিত হতে দেখা যায়নি। ওইদিন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন দাবি করেছিলেন, গেরাসিমোভকে তার হাতে তুলে দিতে হবে। এছাড়া গত ৯ জুন থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে গেরাসিমোভের নামও উল্লেখ করা হয়নি।

অপরদিকে সিরিয়ায় ধ্বংসযজ্ঞ চালানো জেনারেল সুরোভিকিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস। সিরিয়ান শহরকে ধসিয়ে দেওয়ার কারনে তাকে ‘কুখ্যাত কমান্ডার’ হিসেবে অভিহিত করা হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ওয়াগনারের বিদ্রোহ সম্পর্কে আগে থেকেই জানতেন জেনারেল সুরোভিকিন। এখন তদন্ত করা হচ্ছে— এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন সুরোভিকিনের গ্রেফতারের গুঞ্জনের বিষয়টি উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, বিদ্রোহের পর অনেক গল্প বের হয়েছে এবং সামনেও বের হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বীকার করা না হলেও কয়েকজন সামরিক ব্লগার জানিয়েছেন, শনিবারই সুরোভিকিনকে গ্রেফতার করা হয়। ওইদিনের পর থেকে তার পরিবার আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

সুরোভিকিন সিরিয়ায় সফলভাবে বাসার আল-আসাদ বিরোধীদের দমন করায়— তাকে ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন পরই তাকে সরিয়ে দেওয়া হয়।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

tag ট্যাগ: #1111