calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইমরান খান এবারের ঈদকে সবচেয়ে বেদনাদায়ক বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খান এবারের ঈদকে সবচেয়ে বেদনাদায়ক বললেন

পাকিস্তানিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এবারের ঈদ তার জন্য সবচেয়ে বেদনাদায়ক। কারণ হিসেবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা বলেছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩০ জুন ২০২৩ • সন্ধ্যা ০৭:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৮ বার পঠিত

বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইমরান এসব কথা বলেন।

টুইট বার্তায় পিটিআই প্রধান বলেন, আমাদের পাকিস্তানিদের ঈদ মোবারক। এটি আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক ঈদ। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার থাকার পরেও আমার ১০ হাজার নেতা-কর্মীকে জেলে ঢোকানো হয়েছে। তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

টুইট বার্তায় ইমরান বলেন, পিটিআই না ছাড়তে চাওয়ায় ড. ইয়াসমিন রশিদ ও আলিয়া হামজার মতো নারী নেত্রীসহ আমাদের অন্যান্য সাহসীদের নেতাদের জেলে রাখা হয়েছে। আমাদের ১৬ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও ৮ জনকেও হত্যা করা হয়েছে। তবে তাদের বিষয়টি নিশ্চিত নয় কারণ ভুক্তভোগীদের স্বজনরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫০ জন।

সম্প্রতি পিটিআই প্রধান অভিযোগ করেন, শেহবাজ শরিফের সরকার পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে অপ্রাসঙ্গিক করে তুলেছে। সেইসঙ্গে দেশের অর্থনীতিকেও ধ্বংস করছে।

tag ট্যাগ: #1111