calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সুইডেনে কুরআন পোড়ানোয় হেফাজত যা বলল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সুইডেনে কুরআন পোড়ানোয় হেফাজত যা বলল

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ জুলাই ২০২৩ • সকাল ০৯:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

শুক্রবার এক বিবৃতিতে হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান জঘন্য কর্মকাণ্ড। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধের দাবিও জানায় হেফাজত।

বিবৃতিতে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার নামে কুরআন অবমাননা ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ কোনোভাবেই বরদাশত করা যায় না। এই জঘন্য ঘটনা বিশ্বের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে। এ ঘটনায় সমগ্র মুসলিম বিশ্বের অন্তরে আজ রক্তক্ষরণ হচ্ছে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা জোরাল আহ্বান জানাচ্ছি।

কিছু দিন পর পর মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় মূল্যবোধে আঘাতের দায়ে সুইডিশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বলা হয় হেফাজতের বিবৃতিতে।

tag ট্যাগ: #1111