calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সামরিক নেতাদের সঙ্গে হঠাৎআলোচনায় বসেছেন জেলেনস্কি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সামরিক নেতাদের সঙ্গে হঠাৎআলোচনায় বসেছেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সামরিক ও জ্বালানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ • সকাল ১০:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

বুধবার দেশটির সামারিক নেতাদের সঙ্গে দুই ঘণ্টা তিনি এ বৈঠক করেন। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি বলেছেন— দুই ঘণ্টার বৈঠকে প্রথম আলোচিত বিষয় ছিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা। এ বিষয়ে তিনি বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক, স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো ও সের্হি ডেইনেকোর সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের রিপোর্ট শুনেছেন। 

বৈঠকে জেলেনস্কি বলেন, দ্বিতীয় তিনি ইউক্রেনের জাতীয় পারমাণবিক শক্তি সরবরাহকারী এনারগোটমের প্রধান পেট্রো কোটিন এবং খমেলনিটস্কি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান আন্দ্রি কোজিউরার বক্তব্যও শুনেছেন। সামনের পরিস্থিতি নিয়ে কমান্ডার-ইন-চিফকে তার বাহিনীকে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বৈঠকে তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, তা হলো সরঞ্জাম ও গোলাবারুদের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র-সরঞ্জামগুলোর মেরামতের গতিকে ত্বরান্বিত করা।

জেলেনস্কি আরও বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভসহ দেশের সামরিক নেতৃদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা করেছেন।

tag ট্যাগ: #1111