calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি হামলা জেনিনে যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি হামলা জেনিনে যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ

অধিকৃত পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবিরে ইসরাইলের আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জাতিসঙ্ঘ বিশেষজ্ঞরা বুধবার জানিয়েছেন। ওই হামলায় পাঁচ শিশুসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া দু'দিনের ওই হামলার সময় বাড়ি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ • দুপুর ১২:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত


অধিকৃত ফিলিস্তিনে জাতিসঙ্ঘ স্পেশাল রেপোর্টার ফ্রানসিসকা আলবানিস এবং বাস্তুচ্যুত লোকজনবিষয়ক মানবাধিকারবিষয়ক স্পেশাল রেপোর্টার পলা বেটানকার বলেন, ইসরাইলি হামলা ছিল আন্তর্জাতিক আইন ও মানদণ্ডের বরখেলাফ। এটি যুদ্ধপরাধ বিবেচিত হতে পারে।

তারা বলেন, ২০০২ সালে জেনিন ক্যাম্প ধ্বংসের পর থেকে এবারের হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ।

আলবানিস ও বেটানকার উভয়ে বলেন, ইসরাইলি হামলার সময় অ্যাম্বুলেন্স সেখানে যেতে দেয়া হয়নি, আহত লোকজন চিকিৎসাসেবা পায়নি।

তারা বলেন, গভীর রাতে মারাত্মক ভয় নিয়ে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুর পালানোর দৃশ্যটি ছিল হৃদয়বিদারক। উল্লেখ্য, ১৯৪৭-৪৮ সালে এসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল।

তারা বলেন, এ ধরনের হামলা চালানো আন্তর্জাতিক আইনে বৈধতা পায় না।
তারা বলেন, এই হামলা ফিলিস্তিনি জনসাধারণের ওপর পাইকারি শাস্তি প্রদানের সামিল। তারা ইসরাইলের অস্ত্র ও কৌশল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র : আরব নিউজ

tag ট্যাগ: #1111