গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে এ হামলায় যোগ দেয় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপও। এই বাহিনীর সেনারা দীর্ঘ ৮ মাস লড়াই করে জুনের প্রথম দিকে ইউক্রেনের বাখমুত শহর দখল করে। তবে এই বাখমুতের যুুদ্ধের সময় প্রিগোজিন অভিযোগ করেন, তার সেনাদের পর্যাপ্ত অস্ত্র দিচ্ছেন না রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য সামরিক কর্মকর্তারা।
এরপর গত ২২ জুন তিনি অভিযোগ করেন তার সেনাদের ওপর রকেট হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ওই হামলার প্রতিশোধ নিতে প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য সামরিক কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি, আল-জাজিরা
ওয়াগনার প্রধান রাশিয়ায় ফিরে গেছেন
ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। গত ২৩ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে...