calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইহুদীবাদী ইসরাইলি হামলায় পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনি নিহত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইহুদীবাদী ইসরাইলি হামলায় পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর জানান।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর ২০২২ • দুপুর ১২:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

এদিকে হামলায় ইসরাইলি এক সৈন্য আহত হওয়ার পর গাড়ি হামলা চালানো এক সন্দেহভাজন নিহত হয়েছে। ইসরাইলি হাসপাতাল ও সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

রাতে পশ্চিম তীরে পৃথক দুই সংঘর্ষে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানো ‘দাঙ্গাকারীদের’ ওপর ইসরাইলি সেনাদের গুলি চালানোর কথা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

তারা জানায়, জেরুসালেমের উত্তরে সন্দেহভাজন এক ব্যক্তির গাড়ি হামলায় ২০ বছর বয়সী এক নারী সৈন্য আহত হয়েছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। জেরুসালেমের শারি তিজাদেক হাসপাতাল ওই হামলাকারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

এ বছর পশ্চিম তীরে একের পর এক সহিংস ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালায় এবং এতে অনেক ফিলিস্তিন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হন।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার কাছে কফর ইনে দুই ভাই ইসরাইলি সৈন্যের গুলিতে নিহত হন।

মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, বেইত উমারে ইসরাইলি সৈন্যের গুলিতে তৃতীয় এক ব্যক্তি নিহত হন। তার মাথায় গুলি লেগেছিল। এছাড়া মঙ্গলবার দুপুরের পর রামাল্লার উত্তরে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনার গুলিতে চতুর্থ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারায়। তার বুকে গুলি লাগে বলে জানা যায়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানায়, রামাল্লার কাছে ওয়াফা নামের ওই ব্যক্তি নিহত হন।

tag ট্যাগ: #a