calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তুরস্ক যে কারণে ৯ ইসরাইলিকে গ্রেফতার করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তুরস্ক যে কারণে ৯ ইসরাইলিকে গ্রেফতার করল

তুরস্কের ইস্তান্বুল বিমানবন্দর থেকে ৯ ইসরাইলিকে গ্রেফতার করা হয়েছে। ইসরাইল থেকে আসা একটি বিমানের ফ্লাইট অ্যাটেনডেন্টকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুলাই ২০২৩ • সকাল ১১:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

বৃহস্পতিবার ইসরাইল থেকে ইস্তান্বুলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমানে এ ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইলিদের দাবি, ফ্লাইট অ্যাটেনডেন্ট তাদের হয়রানি করছিলেন।

এলি নামের এক অভিযুক্ত যুবক বলেন, বিমানে আমরা অনুভব করেছি যে, তিনি ইসরাইলিদের পছন্দ করেন না। তার পর আমার চাচাতো ভাই তার টেকঅফের আগে নিরাপত্তা নির্দেশনা দেওয়ার একটি ভিডিও তুলেছিল। তিনি তার কাছে গেলেন এবং তিনি ফোন থেকে ভিডিওটি মুছে দেন।

তিনি আরও বলেন, যখন আমরা ইস্তান্বুলে পৌঁছেছিলাম, তখন তারা কাউকে নামতে দেননি এবং পুলিশ সদস্যরা বিমানে উঠেছিল, তারা ফ্লাইট অ্যাটেনডেন্টের দাবি শুনে। এর পর এক ব্যক্তি অ্যাটেনডেন্টের দাবির সত্যতা নিশ্চিত করে। পরে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের স্টেশনে নিয়ে যায়। বিমানবন্দরে পাঁচ ঘণ্টা পর আমাদের ছয়জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমার চাচাতো ভাই এবং অন্য দুই বেদুইনকে হেফাজতে রাখা হয়। আমরা যতটুকু শুনেছি, তাদের সিরিয়া সীমান্তের কাছে একটি প্রত্যন্ত কারাগারে স্থানান্তরিত করা হয়।

ইস্তান্বুলের ইসরাইলি কনস্যুলেটকে ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গ্রেফতার ৯ জনের মধ্যে তিনজন এখন পর্যন্ত পুলিশ হেফাজতে আছে।

tag ট্যাগ: #1111