প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কেবল নিজের খারাপ দিকগুলো উন্মোচিত করছেন।
তিনি বলেন, পাকিস্তানের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী প্রধান জেনারেল মুনির ও সশস্ত্র বাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর মর্যাদা, সম্মান ও অখণ্ডতা ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিহত করবে।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ও বিদেশে এ ধরনের বিদ্বেষমূলক প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ মে ইমরান খানের গ্রেফতার ঘিরে সহিংসতায় উত্তাল হয়ে যায় গোটা পাকিস্তান। এদিন ইমরানের সমর্থকরা দেশটির সেনা সদরে হামলা চালায়।