calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন কি নিহত?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন কি নিহত?

রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন হয় নিহত হয়েছেন অথবা কারাবন্দি রয়েছেন। তাকে প্রকাশ্যে আর দেখা যাবে কিনা সন্দেহ রয়েছে। এমন দাবি করেছেন সাবেক এক মার্কিন জেনারেল। নিউইয়র্ক পোস্ট তাদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ • বিকাল ০৪:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২ বার পঠিত

ওয়াগনারপ্রধান সম্পর্কে এবিসি নিউজের কন্ট্রিবিউটর ও মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট আব্রামস বলেছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে— মনে হয় না আমরা আর কখনো প্রিগোজিনকে প্রকাশ্যে দেখতে পাব। জেনারেল রবার্ট আব্রামস মার্কিন বাহিনীর কোরিয়া ফোর্সের কমান্ডার ছিলেন।

অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট আব্রামস বলেন, আমার মনে হয়, সে হয় আত্মগোপনে আছেন না হয় কারাবন্দি আছেন অথবা অন্য কিছু হয়েছে। তবে আমরা আর কখনই তাকে প্রকাশ্যে দেখতে পাব কিনা তা নিয়ে আমি সন্দিহান। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াগনারপ্রধানের সাক্ষাৎ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত চার-তারকাবিশিষ্ট এ জেনারেল।

অন্যদিকে সাবেক মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল কেভিন রায়ান প্রিগোজিনের নিহত হওয়ার দাবি মানেননি। কেভিন রায়ান বিজনেস ইনসাইডারকে বলেছেন, আমার মনে হয় না, ওয়াগনারপ্রধান নিহত হয়েছেন। এমনটি হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা কোনোভাবেই গোপন রাখতেন না। আর তা ছাড়া তার নিহত হওয়ার কোনো প্রমাণও পাইনি।

tag ট্যাগ: #1111