এবার অবশ্য রাশিয়ার নিজস্ব রপ্তানিতে বাধার কারণে পুতিন তা না করার হুমকি দিয়েছেন।
এর আগে শুক্রবার জাকার্তায় বক্তব্য দেওয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন শস্যচুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন, এটি ছাড়া অতিদরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এ সপ্তাহে পুতিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি রাশিয়ার সার রপ্তানির ক্ষেত্রে থাকা বিভিন্ন বাধা দূর করতে মস্কোকে সমর্থন করেন।