তিনি জানানা, নির্বাচন নিয়ে কথা হলেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি।
বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বিশেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকালকে বলেন, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে তারা পর্যবেক্ষক পাঠাবেন। ইইউ'র এই অবস্থানকে জাপা স্বাগত জানিয়েছে।
তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা জানেন বিগত নির্বাচনে কী হয়েছে। তারা তা মুখে না বললেও বৈঠকে মনোভাবে বুঝিয়েছেন। নির্বাচনকালীন সরকার কেমন হবে তা নিয়ে কথা হয়নি বৈঠকে। কীভাবে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
মাশরুর মওলা বলেন, ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন জাপা আগামী নির্বাচনে কীভাবে অংশ নেবে? জোট করবে নাকি এককভাবে ভোট করবে? জাপা জানিয়েছে, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।