calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইমরান খানের নির্বাচনের জন্য প্রস্তুতির নির্দেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইমরান খানের নির্বাচনের জন্য প্রস্তুতির নির্দেশ

সাধারণ নির্বাচনের জন্য ডিসেম্বরের পর আর অপেক্ষা করবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:৫০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬ বার পঠিত

ইতোমধ্যেই আইনপ্রণেতাদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের নেতা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার এক টুইট বার্তায় ইমারান কানের এ ঘোষণার কথা জানিয়েছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তিনি জানান, দলের প্রধান নেতা ইমরান খান সব আইনপ্রণেতাদের তাদের নির্বাচনি এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

নির্বাচনি প্রস্তুতির পরামর্শ দিয়েছেন। এছাড়া শিগগিরই পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় (কেপি) নির্বাচনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন ফাওয়াদ। খবর জিও টিভির।

শনিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে পিটিআই প্রধান ইমরান খান পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে তার ইচ্ছা পোষণ করেন।

ইমরান খান বলেন, তারা যদি মার্চের শেষের দিকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, তাহলে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেব না। অন্যথায় আমরা কেপি এবং পাঞ্জাব অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচন পরিচালনা করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচন মার্চের পরে গড়ালে তাতে একমত হবে না তার দল। সরকার একাত্মতা পোষণ না করলে এই মাসেই সমাবেশগুলো ভেঙে দেওয়া হবে।

নির্বাচনের তারিখে সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে শর্তযুক্ত অবস্থানের ওপর জোর দিয়েছেন ইমরান।

বলেন, তারা সিদ্ধান্ত নিতে কতক্ষণ সময় নেবে? তাদের হয় হ্যাঁ অথবা না বলতে হবে। আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, সরকার এভাবে দেশকে নামিয়ে দেবে।

তারা (সরকার) চাইলে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি নির্বাচন কত তারিখে হতে পারে। বাজেটের পর নির্বাচন হওয়ার কোনো উপায় নেই বলেও জানান ইমরান।

 

tag ট্যাগ: #1111