calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ইঙ্গিত পাকিস্তানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ইঙ্গিত পাকিস্তানে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সাধারণ নির্বাচন অক্টোবরে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আগামী মাসে তাঁর সরকার ভেঙে যাবে। তত্ত্বাবধায়ক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৫ জুলাই ২০২৩ • বিকাল ০৪:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নিম্নকক্ষ পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়। নতুন নির্বাচনের আগে ম্যান্ডেটসহ একটি ‘অরাজনৈতিক’ সরকারকে ক্ষমতায় বসানো হয়। তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নির্বাচন।  

শাহবাজ বলেন, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে জাতি আমাকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব দেয়। সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে এই দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের কাছে ফিরিয়ে দেব।

২০১৮ সালের ১৮ আগস্ট হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পাকিস্তানের রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

tag ট্যাগ: #1111