calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / কোটি কোটি মানুষ কেন দরিদ্র বিশ্বজুড়ে ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কোটি কোটি মানুষ কেন দরিদ্র বিশ্বজুড়ে ?

বিশ্বজুড়ে অন্তত ১৬.৫ কোটি মানুষ দারিদ্র্যের দিকে চলে গেছে ২০২০ সালে। সাম্প্রতিক রিপোর্টে এ কথা জানিয়েছে জাতিসংঘ। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ওপর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ জুলাই ২০২৩ • সকাল ০৯:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

কেন এরকম হলো? প্রথমে করোনা মহামারি, তারপর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এই দুইয়ে মিলেই এই সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছে। ২০২০ সাল থেকে গোটা বিশ্বের অন্তত ১৬.৫ কোটি মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে এই দুটি বিষয়ই। সাম্প্রতিক এক রিপোর্টে এ কথা জানিয়েছে জাতিসংঘ।
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (ইউএনডিপি)-এর ওই রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ওপর থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি করে মানুষ দারিদ্রসীমার নীচে বাস করতে বাধ্য হবেন। এই ১৬.৫ কোটি মানুষ সরাসরি করোনার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন।

রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের কোটি কোটি মানুষ (অন্তত ৩০০.৩ কোটি) এমন দেশের নাগরিক যেখানকার সরকার স্বাস্থ্য বা শিক্ষার তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে। ওই সব দেশের ঋণপরিশোধ-প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে আর্জি জানিয়েছে জাতিসংঘ।

ইউএনডিপি-র ওই রিপোর্টে আরও এক সাংঘাতিক তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বের অন্তত ৭.৫ কোটি মানুষ দিনে গড়ে মাত্র ২.১৫ ডলারে (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭৭ রুপির মতো) দিন গুজরান করেন! অকল্পনীয়! কীভাবে সম্ভব? কীভাবে দিন কাটান তারা? এদের অবশ্য আলাদা তালিকায় ফেলেছে জাতিসংঘ। এদের 'অতি দরিদ্রে'র তালিকায় ফেলেছে তারা।

এছাড়া, আরও অন্তত ৯ কোটি মানুষ এখনও দারিদ্রসীমার নীচে বসবাস করছেন, যারা দিন গুজরান করতে দিনে গড়ে ৩.৬৫ ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০০ রুপির মতো) খরচ করতে পারেন।

সূত্র : জি নিউজ

tag ট্যাগ: #1111