calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শস্যবাহী শেষ জাহাজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শস্যবাহী শেষ জাহাজ

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে স্বাক্ষরিত কৃষ্ণসাগরীয় শস্য চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। প্রায় এক বছর আগে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ বেশ কয়েক দফায় বাড়ানো হয়েছে এবং আজ সোমবার শেষ হতে চলেছে এটির মেয়াদ। রাশিয়া এখনও এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ জুলাই ২০২৩ • সকাল ১০:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৭ বার পঠিত

এর আগে গত জুন মাসের তৃতীয় সপ্তাহে মস্কো আর এই শস্য চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নয় বলে জানান ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। রুশ দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসময় পেসকভ বলেন, ‘এই চুক্তির পেছনে আমাদের কিছু শর্ত ছিল। দুঃখজনক হলেও সত্য— সেসবের কোনোটিই মানা হয়নি। ভবিষ্যতে কী হবে— তা এখন বলা খুবই কঠিন; তবে আমরা বলতে পারি— মস্কো আর এই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। আমরা অনেক ভদ্রতা দেখিয়েছি, অনেক ছাড় দিয়েছিৃ কিন্তু আর নয়।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনারা হামলা করার পর দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুইফট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাশিয়া চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য এখন শর্ত জুড়ে দিয়েছে, তাদের কৃষি ব্যাংক রোসেলখোজব্যাংককে সুইফটের সঙ্গে পুনঃসংযোগ করতে হবে।
তবে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছে, রুশদের এ দাবি মেনে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন না তারা। অবশ্য ইউরোপীয় ইউনিয়ন রোসেলখোজব্যাংককের সহায়ক প্রতিষ্ঠানকে সুইফটে যুক্ত করার কথা ভাবছে।
রাশিয়া গত বছর ইউক্রেনে সেনা পাঠিয়ে দেশটির কৃষ্ণসাগরের জাহাজ চলাচল পথ ও বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেয়। এতে করে ইউক্রেনের উৎপাদিত শস্য বন্দরে আটকে যায়। মূলত কৃষ্ণসাগরে রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনের বন্দরে রপ্তানির জন্য প্রস্তুত থাকা কোটি কোটি টন খাদ্যশস্য আটকা পড়ে ছিল।
এতে বিশ্বব্যাপী খাদ্যের দাম দ্রুত হারে বাড়তে থাকে যার ফলে দরিদ্র দেশগুলোয় খাদ্য সঙ্কট দেখা দেয়। এমন পরিস্থিতিতে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য রপ্তানি স্বাভাবিক করতে গত বছরের ২২ জুলাই রাশিয়া–ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। যা কার্যকর হয় আগস্ট মাসের শুরু থেকে।
চুক্তির মধ্যস্থতায় ছিল জাতিসংঘ ও তুরস্ক। ওই চুক্তির ফলে রাশিয়া কৃষ্ণসাগরে তাদের অবরোধ শিথিল করে যাতে ইউক্রেন থেকে সমুদ্রপথের নিরাপদ করিডর দিয়ে খাদ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে করে আগস্ট থেকেই ইউক্রেনের তিনটি বন্দর থেকে বাকি বিশ্বে নিরাপদে খাদ্যশস্য রপ্তানির পথ খুলে যায়।
তুরস্ক ও চীনের মতো ‘উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোতে’ গেছে ২৬ শতাংশ এবং মিশর ও সুদানের মতো ‘নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে’ গেছে ২৭ শতাংশ।
প্রেসিডেন্ট পুতিন উন্নয়নশীল দেশগুলোতে বেশি শস্য রপ্তানি না করার জন্য ইউক্রেনের সমালোচনা করেছেন। কিন্তু জাতিসংঘ বলেছে, শস্য চুক্তি সারা বিশ্বে মানুষের উপকার করেছে কারণ এটি বিশ্ববাজারে আরও খাদ্য পণ্য এনেছে এবং বিশ্বব্যাপী দামও কমিয়েছে।
গত বছরের ১৭ নভেম্বর চুক্তিটি নবায়ন করা হয়। ওই সময় চুক্তির মেয়াদ ১২০ দিন বাড়ানো হয়েছিল। যা শেষ হওয়ার কথা ছিল ১৮ মার্চে। তবে সেসময় চুক্তির মেয়াদ ১২০ দিন বাড়ানোর কথা থাকলেও রাশিয়া মাত্র ৬০ দিন বাড়াতে সম্মত হয়।
চুক্তির অধীনে গত প্রায় এক বছরে কৃষ্ণসাগর দিয়ে ৩০ মিলিয়ন টনেরও বেশি শস্য এবং অন্যান্য খাবার ইউক্রেন ছেড়ে গেছে। জাতিসংঘ বলেছে, এই চুক্তির অধীনে ইউক্রেনের ৪৭ শতাংশ শস্য স্পেন ও ইতালিসহ ‘উচ্চ আয়ের দেশগুলোতে’ গেছে।

tag ট্যাগ: #1111