calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / শাহবাজ যে ইঙ্গিত দিলেন বড় ভাই নওয়াজের প্রতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শাহবাজ যে ইঙ্গিত দিলেন বড় ভাই নওয়াজের প্রতি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন যে, মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী মাসে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। লাহোরে সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রোববার এ ঘোষণা দেন তিনি। এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ জুলাই ২০২৩ • সকাল ১০:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বাধীন সরকারের অধীনে পাঁচ বছরের মেয়াদের পার্লামেন্টের যাত্রা শুরু হয়। কিন্তু পুরো সময় ক্ষমতায় থাকতে পারেনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পিটিআই সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। সেই ক্ষমতাসীন জোটের অধীনে সংসদের মেয়াদ সম্পন্ন হতে যাচ্ছে আগামী মাসে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে জানা যায়, এদিন লাহোরে দেওয়া বক্তব্যে শাহবাজ বলেন, পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। লাহোরের শিয়ালকোটে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, আমাদের সরকার আগামী মাসে তার মেয়াদ পূর্ণ করবে। আমরা আশা করছি, মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেব এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে।

এ সময় বড়ভাইয়ের প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরিফ বলেন, আসন্ন সাধারণ নির্বাচনে সুযোগ পেলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতারা এবং দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফকে সঙ্গে নিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করব।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তারা আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে মেনে নেবেন। তবে পিএমএল-এন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে পিটিআইয়ের চার বছরের কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখে দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তৃতায় বড়ভাই নওয়াজ শরিফের রাষ্ট্র পরিচালনার প্রশংসাও করেন তিনি। এ  সময় দুঃখ প্রকাশ করে শাহবাজ শরিফ বলেন, লোডশেডিংয়ের অবসান, বিলিয়ন বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন এবং বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো প্রকল্প নির্মাণ করার পরও নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়।

তিনি বলেন, পিএমএল-এন নেতৃত্ব ও বিরোধীদের নিয়ে ইমরান খান ভীত ছিলেন। তিনি ভুয়া মামলা দিয়ে তাদের জেলে ঢোকাতে ব্যস্ত ছিলেন। পিএমএল-এন সরকারের নেওয়া ‘বৈপ্লবিক পদক্ষেপগুলো’ মেনে নিতে পারেননি পিটিআইয়ের প্রধান। 

tag ট্যাগ: #1111