calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সামরিক ডাক্তাররা এবার বিচারিক সংশোধনের প্রতিবাদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সামরিক ডাক্তাররা এবার বিচারিক সংশোধনের প্রতিবাদে

এবার বিচারিক সংশোধনের প্রতিবাদে স্বাস্থ্যসেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনীর রিজার্ভ ডাক্তাররা।বৃহস্পতিবার (২০ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮ বার পঠিত

প্রতিবেদনে আরো বলা হয়েছে, রামাত গানে তেল হাশোমার সামরিক ঘাঁটির বাইরে ইসরাইলি সেনাবাহিনীর মেডিক্যাল কোরের ডাক্তার, প্যারামেডিক ও অন্যান্য কর্মীদের প্রতিনিধিরা কর্পসের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ইলন গ্লাসবার্গের কাছে তাদের প্রতিবাদপত্র জমা দেয়।

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিচারিক সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ ইসরাইল প্রতিরক্ষা বাহিনীকে বিপর্যস্ত করেছে। নানা ইউনিটের রিজার্ভ সৈন্যরা তাদের স্বেচ্ছাসেবী পরিষেবা বন্ধ করার হুমকি দিয়েছে।

সূত্রে আরো বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আশঙ্কা ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার সুপ্রিম কোর্টের দ্বারা সত্যায়িত ‘যৌক্তিক’ বিচারিক পরীক্ষার ব্যবহার সীমিত করার একটি বিল নিয়ে এগিয়ে চলেছে, যা দখলকৃত রাজ্যে বিচার বিভাগের পরিকল্পিত পরিবর্তনের অংশ।

উল্লেখ্য, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর ডাক্তারদের এ ঘোষণার আগে একই ঘোষণা দিয়েছে বিমান বাহিনীর ১৬১ জন কর্মকর্তা।

সূত্র : মিডল ইস্ট মনিটর

tag ট্যাগ: #1111