calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নতুন ইন্ডিয়ার জন্ম হবে ২০২৪ সালে : মমতা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নতুন ইন্ডিয়ার জন্ম হবে ২০২৪ সালে : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। মণিপুরের নারীদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

শুক্রবার কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত এক সভায় তিনি এ হুশিয়ারি দেন।

কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মমতার অভিযোগ, চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু চারিদিকে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি। 

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন। আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারলে ভারত জিতবে।

পঞ্চায়েতে হানাহানির ঘটনা নিয়ে মমতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হলো। কিন্তু গোলমাল হলো তিন জায়গায়। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?

পঞ্চায়েত নির্বাচনে যারা নিহত হয়েছেন, তাদের জন্য চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা।

tag ট্যাগ: #1111