calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পেসমেকার স্থাপন নেতানিয়াহুর শরীরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পেসমেকার স্থাপন নেতানিয়াহুর শরীরে

হার্টের সমস্যা ধরা পড়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছে। রোববার রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ জুলাই ২০২৩ • বিকাল ০৩:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩ বার পঠিত

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেবা মেডিকেল সেন্টারে তার শরীরে পেসমেকার বসানো হয়। এ সময় নেতানিয়াহুকে ঘুম পাড়িয়ে রাখা হয়। 

এর আগে শনিবার অচেতন হয়ে যাওয়ায় ৭৩ বছর বয়সি এই রাজনীতিককে ওই হাসপাতালে নেওয়া হয়। যদিও অচেতন হওয়ার বিষয় ওই সময় স্বীকার করা হয়নি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রচণ্ড গরমের কারণে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এমনকি নেতানিয়াহু নিজেও জনগণকে গরমের মধ্যে বাইরে না যাওয়ার পরামর্শ দেন।
  
খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন বিচারমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন।

অস্ত্রোপচারের আগে ফেসবুক পেজে পোস্ট করা ৩৬ সেকেন্ডের এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, সপ্তাহ খানেক আগে বিশেষ যন্ত্রের সাহায্যে আমার হৃদ্যন্ত্র পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা পেসমেকার বসানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

ভিডিওতে তিনি আরও বলেন, খুবই ভালো বোধ করছেন তিনি, কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে তাকে।

tag ট্যাগ: #1111