calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গুলিস্তানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গুলিস্তানে

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশ শেষে ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (২৮ জুলাই) রাতে ঘটনাটি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৯ জুলাই ২০২৩ • সকাল ০৯:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

এ ঘটনায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় অন্য যারা আহত আছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশ সদস্যরা আহতদের সাথে কথা বলার পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একজনের লাশ হাসপাতালে এসেছে এবং চারজন আহত অবস্থায় এসেছে।

tag ট্যাগ: #1111