হাশিম আরও খানিকটা ব্যাখ্যা করে বলেন যে, টাই আসলে যিশুর ক্রসের আকারে তৈরি, তাই এটি গলায় পরে খ্রিস্টের প্রতিই আনুগত্য দেখানো হয় খ্রিস্টান ধর্মে। সাম্প্রতিক অতীতে দেশের মহিলাদের স্কুল যাওয়া বন্ধ করা, বাধ্যতামূলক বোরখা পরা ইত্যাদি বেশ কিছু বিধিনিষেধ চালু করেছে তালেবান প্রশাসন। এবার পুরুষদের টাই পরাও নিষিদ্ধ করা হতে পারে বলে মনে করা হচ্ছে হাশিমের কথার প্রেক্ষিতে।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মহিলাদের অধিকার নিয়ে হাজারও প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান ২.০। যদিও কার্যক্ষেত্রে সব প্রতিশ্রুতি রাখা হচ্ছে না। প্রথমে মেয়েদের স্কুল যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। তার পর ধীরে ধীরে উচ্চশিক্ষার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে ফরমান জারি করেছিল তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়। এরপর রেস্টুরেন্টে ঢোকার ক্ষেত্রেও মানা করা হয়েছে মেয়েদের। এমনকী, পার্ক, থিম পার্কেও মহিলাদের প্রবেশ নিষেধ। সূত্র: রয়টার্স।