calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / দলীয় এমপিদের হুমকি ট্রাম্পের ’,‘বাইডেনকে ইমপিচ না করলে পদ হারাতে হবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দলীয় এমপিদের হুমকি ট্রাম্পের ’,‘বাইডেনকে ইমপিচ না করলে পদ হারাতে হবে

প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করতে হবে রিপাবলিকান এমপিদের। তা না করলে জনপ্রতিনিধি হিসাবে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেয়া জায়গা অনায়াসেই রিপাবলিকান প্রার্থীরা জিতে যাবেন। নির্বাচনী প্রচারের সময়ে দলীয় এমপিদের কার্যত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৭:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০ বার পঠিত

পুত্র হান্টারের ব্যবসা থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাইডেন, বেশ কয়েকদিন ধরেই এমন প্রশ্ন উঠছে আমেরিকার রাজনৈতিক মহলে। প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনারও পরিকল্পনা রয়েছে রিপাবলিকানদের। সোমবার পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে সেই বিষয়টিই তুলে ধরেন রিপাবলিকান নেতা ট্রাম্প। সমর্থকদের সামনে তিনি বলেন, ‘ডেমোক্র্যাটদের দুর্নীতির বিরুদ্ধে যে রিপাবলিকান এমপিরা সরব হবে না, তাদের অবিলম্বে সংসদ থেকে বের করে দেয়া উচিত। আমাদের দলে প্রচুর যোগ্য প্রার্থীরা রয়েছেন। যাদের বের করে দেয়া হবে তাদের জায়গায় অনায়াসে জয়ী হতে পারবেন রিপাবলিকান প্রার্থীরা।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রেসিডেন্টের ইমপিচমেন্ট নিয়ে মুখ খুলেছিলেন স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি সাফ বলেন, প্রশাসন যদি যথাযথ তথ্য দিতে না পারে তাহলে অবশ্যই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা যেতে পারে। তবে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করা নিয়ে দ্বিমত রয়েছে রিপাবলিকান এমপিদের মধ্যেই।

একাংশের মতে, নিজেদের অনুকূলে থাকা বিলগুলি পাশ করিয়ে নিতে হবে। তাহলে রিপাবলিকরা ক্ষমতায় এলে কাজ করতে সুবিধা হবে। কিন্তু এই সময়ে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করলে আখেরে সময় নষ্ট হবে। কিন্তু অন্য অংশের দাবি, প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতেই হবে।


tag ট্যাগ: #1111