calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের ১০০ বছরের জেল হতে পারে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের ১০০ বছরের জেল হতে পারে !

এবার নির্বাচনে প্রভাব খাটানো-সংক্রান্ত একটি মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এই অভিযোগ তদন্তে সত্য বলে প্রমাণিত হলে ২০ বছর কারাদণ্ডের সাজা পেতে পারেন তিনি। আর একটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২ আগস্ট ২০২৩ • বিকাল ০৪:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

ট্রাম্প অবশ্য বারবারই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। জানিয়েছেন যে জো বাইডেন প্রশাসন চক্রান্ত করে তাকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরাতে চাইছে। মার্কিন প্রশাসনের একটি সূত্র মারফত জানা গেছে, সব অভিযোগের প্রেক্ষাপটে দোষী সাব্যস্ত হয়ে ট্রাম্পের শত বছরের জেলযাত্রা হবে- তেমন আশঙ্কা কম। তবে দেশের সাবেক শীর্ষ পদাধিকারীর বিরুদ্ধে এতগুলো অভিযোগ জমা পড়া নজিরবিহীন বলে মনে করছেন প্রশাসনের সাথে যুক্ত সকলেই।

সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে হোয়াইট হাউস ছাড়ার সময়ে দেশের প্রতিরক্ষা-সংক্রান্ত, পরমাণু গবেষণা-সংক্রান্ত প্রায় ১০০টি নথি নিজের ফ্লরিডার বাড়িতে নিয়ে গিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে দাখিল করা ৪৯ পাতার চার্জশিটের ভিত্তিতে শুরু হয় তদন্ত। ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৭টি অভিযোগ আনা হয়, তার মধ্যে ৩১টির মূল বিষয়ই হলো, ‘ইচ্ছাকৃতভাবে দেশের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি নিজের কাছে রেখে দিয়েছেন তিনি’।

এই অভিযোগের পাল্টা সরব হয়েছেন ট্রাম্প। বিচারব্যবস্থাকে হাতিয়ার করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি।


tag ট্যাগ: #1111