তবে জামায়াত যদি ৪ আগস্ট সমাবেশ করে তা হলে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেছেন রিটকারী আইনজীবী।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়ার আমীর বলেন, জামায়াতের বিরুদ্ধে আবেদন করেছি যে, আদালত কর্তৃক নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সেই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করেছে তারা, যা আদালত অবমাননার শামিল। যেহেতু নিবন্ধন ইস্যুতে ১০ আগস্ট আপিল শুনানি রয়েছে সেহেতু ৪ আগস্ট সমাবেশ করলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে এক দশকেরও বেশি সময় পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। সমাবেশে তারা নিজেদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করে এবং দলের নেতাকর্মীদের মুক্তি চায়। আবার আগামী ৪ আগস্ট সমাবেশ করার অনুমতি চেয়েছে জামায়াত।
এদিকে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য আজ কার্যতালিকায় ছিল। শুরুতেই বিষয়টি মেনশন করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।
আপিল বিভাগকে তিনি বলেন, মামলা কার্যতালিকার মধ্যেই ৪ আগস্ট জামায়াত সমাবেশ করলে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন। পরে আদালত ১০ আগস্ট শুনানির এ দিন ধার্য করেন।