এক রুশ সামুদ্রিক কর্মকর্তার বরাতে টাস আরও জানিয়েছে, হামলাস্থলে ইতোমধ্যে দুটি ছোট নৌকা পৌঁছেছে। তিনি বলেছেন, ‘ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব বেশি না তবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কৃষ্ণ সাগর ও আজভ সাগরের মাঝ বরাবর বয়ে গেছে কার্চ প্রণালি। এটি ক্রিমিয়া উপদ্বীপকেও আলাদা করেছে। ২০১৪ সালে জোর করে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে অধিগ্রহণ করে নেয় রাশিয়া। এরপর এ প্রণালীর ওপর তৈরি করে বিশাল সেতু।
এদিকে এর আগে শুক্রবার কৃষ্ণসাগরে নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপরের দিন আবার তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।
এবার কৃষ্ণসাগরের রাশিয়ার তেলবাহী ট্যাংকারে হামলা
কৃষ্ণসাগরের রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ সামুদ্রিক কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ। টাস জানিয়েছে, শনিবার (৫ আগস্ট) কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির...