সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকাকে গত শনিবার গ্রেফতার করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুই শ’টির বেশি মামলা করা হয়। এসব মামলার একটিতে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাদণ্ড দেয়া হয়।
মামলায় সাজা হওয়ার কারণে তিনি পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক অ্যাটক শহরের উপকণ্ঠে ঔপনিবেশিক যুগের একটি নিকৃষ্ট কারাগারে রাখা হয়েছে।