calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট উদ্বোধন অক্টোবরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট উদ্বোধন অক্টোবরে

চলতি বছরের অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ৯ আগস্ট উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬-এর রুট এলাইনমেন্ট মিডিয়ানে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ • রাত ০১:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২ বার পঠিত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর প্রথমে চালু হবে ফার্মগেট, মতিঝিল ও সেক্রেটারিয়েট স্টেশন। এরপরে দু’মাস ধরে বাকি স্টেশনগুলো চালু হবে। একই সাথে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘প্রথমে আমরা সীমিত আকারে ও সীমিত সময়ের জন্য ট্রেন চালাব। যখন দেখা যাবে পুরো সিস্টেম ভালোভাবে চলছে, তখন আমরা আগের অংশের সাথে একত্র করে দেব। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।’

tag ট্যাগ: #1111