calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার সাথে পুনরায় ব্যবসা শুরু করতে চায় আমেরিকার বৃহৎ কোম্পানিগুলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার সাথে পুনরায় ব্যবসা শুরু করতে চায় আমেরিকার বৃহৎ কোম্পানিগুলো

হিউস্টনে রুশ কনসাল জেনারেল জানিয়েছে, আমেরিকার বড় বড় কোম্পানিগুলি রাশিয়ার সাথে বাণিজ্যিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায়। রুশ বার্তা সংস্থা ‘তাস’ আমেরিকার হিউস্টনে রাশিয়ার কনসাল জেনারেল আলেকজান্ডার জাখারভের বরাত দিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ • রাত ০১:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০ বার পঠিত

তাস আরো জানিয়েছে, জাখারোভ মার্কিন ব্যবসায়ীদের সাথে রাশিয়ার সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বলেছেন, আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাশিয়ার সাথে আবার সহযোগিতা শুরু করতে ইচ্ছুক। আমেরিকার ব্যবসায়ীরা রাশিয়ার বৃহৎ বাজার হারাতে চায় না এবং তারা চায় না এই বাজারটি অন্যরা দখল করুক।

তিনি আরো বলেন, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় মার্কিন ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় নয়া প্রকল্প রয়েছে ঠিকই। কিন্তু এইসব প্রকল্প রাশিয়ায় যেসব প্রকল্পে মার্কিন ব্যবসায়ীরা যুক্ত ছিল তাদের জন্য লাভজনক বিকল্প নয়।

রুশ এই কূটনীতিক আরো বলেন, ভবিষ্যতে রাশিয়ার বৃহৎ বাজার হাতছাড়া করার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা ক্ষুব্ধ। নয়া সাপ্লাই চেইন গড়ে তোলা অসম্ভব না হলেও এর পেছনে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে বাস্তবতা হলো মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করতে আগ্রহী।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে। তারই পরিপ্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা ব্যবসায়ীরা রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে এবং অনেক কোম্পানি মস্কোয় তাদের অফিস বন্ধ করে দেয়।
সূত্র : পার্সটুডে

tag ট্যাগ: #1111