পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর কেবিনেটের ফেডারেল আইনমন্ত্রী বাবর আওয়ান বলেন, অন্য কয়েদীদের বাইরে বেড়ানোর সুযোগ থাকলেও ইমরান খানের সেই সুযোগ নেই।এতো কষ্টের পরেও ইমরান খানের মনোবল অটুট ও দৃঢ় আছে। তিনি জানান, পাকিস্তানের জনগণের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে এমনকি জীবন দিতেও তিনি প্রস্তুত রয়েছেন। ইমরান খানের এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য তিনি পাকিস্তানের সকল নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বাবর আওয়ান বলেন, ইমরান খানের স্ট্যাটাস অনুযায়ি তাকে জেলখানায় তার প্রাপ্য সকল সুযোগ-সুবিধা দেয়া হোক।তার মুক্তির জন্য ইসলামাবাদ হাইকোর্টসহ সকল কোর্টে আমরা আপীল করব।পেশোয়ারের নির্বাচনে জনগণের বিজয় দেখে সরকার আতঙ্কিত।আমরা আশা করি এ বিজয় অব্যাহত থাকবে।তেমনি ইমরান আছে, ইমরান ছিল এবং ইমরান থাকবে।যেমনি পাকিস্তান ছিল, পাকিস্তান আছে এবং পাকিস্তান থাকবে।