তবে গভর্নরদের বরখাস্ত করা হলেও বাস্তব অবস্থার কোনো উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ফিলিস্তিনিদের তেমন কোনো সমর্থন নেই। এছাড়া ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা আরো কমিয়ে দিয়েছে।
আব্বাস তার ডিক্রির মাধ্যমে গাজা উপত্যকার চার গভর্নরকেও বরখাস্ত করেছেন। তবে এর বাস্তব কোনো প্রভাব নেই। কারণ ২০০৭ সালে হামাস উপত্যকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এখানে আব্বাসের শাসনক্ষমতা স্রেফ প্রতীকীভাবেই রয়েছে।
সূত্র : আরব নিউজ