calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নওয়াজের স্বপ্ন শেষ , পাকিস্তানে রিভিউ বাতিল !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নওয়াজের স্বপ্ন শেষ , পাকিস্তানে রিভিউ বাতিল !

পাকিস্তানের শীর্ষ আদালত আজ শুক্রবার সুপ্রিম কোর্ট (রিভিউ অব জাজমেন্টস অ্যান্ড অর্ডার্স) অ্যাক্ট ২০০৩ বাতিল করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের দৃষ্টিতে অ্যাক্টটি সংবিধানের পরিপন্থী হওয়ায় সেটি বাতিল করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৬:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

আইনটি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের আমলে প্রণীত হয়েছিল। এতে সুপ্রিম কোর্টকে তাদের রায় রিভিউ করা এবং প্রয়োগ করার ব্যাপারে আরো বেশি ক্ষমতা দেয়া হয়েছিল।

আগামী মাসেই নওয়াজ ফিরছেন পাকিস্তানে

আদালতে আজ শুক্রবার দেয়া এই রায়ের ফলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ বেশ কয়েকজন রাজনীতিবিদের প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে গেলে বলে অনেকে বলছেন। নওয়াজ আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে ফেরার কথা ভাবছিলেন।
এছাড়া ইমরান খানের দল থেকে বের হয়ে ইসতেকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) গঠনকারী জাহাঙ্গীর তারিনের স্বপ্নও শেষ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।

নওয়াজ ও তারিন উভয়কেই সংবিধানের অনুচ্ছেদ ৬২ বলে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

তবে বিদায়ী আইনমন্ত্রী আজম নাজির তারার বলেছেন, সর্বোচ্চ আদালতের এই রায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য করার মামলায় ‌'কোনো প্রভাব' ফেলবে না।

রায় ঘোষণার সামান্য পরে জিও নিউজকে তারার একে 'দুর্ভাগ্যজনক' হিসেবে অভিহিত করে বলেন, পার্লামেন্টের কাজে আদালতের বারবার হস্তক্ষেপ করা কোনো ভালো ঐতিহ্য নয়।

এই রায়ের ফলে নওয়াজ শরিফের প্রত্যাবর্তন বিলম্বিত হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মোটেই না।'

সূত্র : ডন, দি নিউজ, জিও নিউজ

tag ট্যাগ: #1111