calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দেলোয়ার হোসাইন সাঈদী ঢাকার হাসপাতালে ভর্তি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দেলোয়ার হোসাইন সাঈদী ঢাকার হাসপাতালে ভর্তি

কারাবন্দী জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে তাকে বিএসএমএমইউ-এর ব্লক...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩ • সকাল ১১:০৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ জানান, কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসা্ইন সাঈদী আজ বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, 'আপনারা জানেন যে আমার বাবার হার্টে পাঁচটি রিং পরানো ছিল। কারাগারে তিনি অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্ব চিকিৎসকরা তাকে ঢাকাতে রেফার্ড করেন। উনাকে এখন এই পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি চিকিৎসকের তত্ত্বাবধান আছেন। তবে চিকিৎসকরা এখনো অফিসিয়ালভাবে আমাদের কিছু জানায়নি। আন-অফিসিয়ালিভাবে জানতে পেরেছি তিনি মাইন্ড স্ট্রোক করেছেন।'

tag ট্যাগ: #1111