কোহেন আরও বলেন, ‘জেরুজালেমে ফিলিস্তিনের জন্য একজন বিদেশি কূটনীতিক থাকবেন- আমরা এর অনুমতি দেব না।’
এর আগে গতকাল শনিবার ফিলিস্তিনে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে তাঁর প্রমাণপত্র উপস্থাপন করেছেন। জর্ডানে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি এখন ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন।