calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নাইজারে তুমুল লড়াই, নিহত ১৬
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নাইজারে তুমুল লড়াই, নিহত ১৬

নাইজারের পশ্চিমাঞ্চলে তুমুল লড়াইয়ে ছয় সৈন্যসহ ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩ • দুপুর ১২:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৮ বার পঠিত

এক বিবৃতিতে নাইজারের ন্যাশনাল গার্ড হাই কমান্ড জানিয়েছে, রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে এসে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেনারা পাল্টা জবাব দিলে দু'পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়। এ ঘটনায় ৬ সৈন্য ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।

সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সঙ্গে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ ঘটনা।

এর আগে একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়। 

উল্লেখ্য, গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।

tag ট্যাগ: #1111