calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্প ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্প ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। জর্জিয়ার অঙ্গরাজ্যের নির্বাচকরা তার বিরুদ্ধে ফল পাল্টে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

আইনজীবীরা ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ এনেছেন। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা প্রভৃতি।

এ নিয়ে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। সব ক্ষেত্রেই তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। 

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। তবে এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন তৎকালীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নানা তৎপরতা চালান।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয়ী হয়েছিলেন বাইডেন। কিন্তু ট্রাম্প তা মানতে নারাজ ছিলেন। তিনি দাবি করেছিলেন, জর্জিয়ার ভোটে তিনি জয়ী হয়েছেন। সেখানে খারাপ কিছু ঘটেছে। তা না হলে তিনি কিছুতেই সেখানে হারতে পারেন না। জর্জিয়ায় ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প।


tag ট্যাগ: #1111