calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সেনাবাহিনী সরাবে না চীন! , ভারতের অনুরোধ প্রত্যাখ্যান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সেনাবাহিনী সরাবে না চীন! , ভারতের অনুরোধ প্রত্যাখ্যান

আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর। কিন্তু তার আগে কার্যত নিষ্ফলা গেল ভারত-চীন দু’দেশের সেনাকর্তাদের ১৯তম বৈঠক। পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ • দুপুর ১২:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

অবশ্য ভারত সরকারের একটি সূত্রের দাবি, দু'দিন আগের বৈঠকটি একেবারে ব্যর্থ হয়েছে বলা যায় না। এর আগে এপ্রিল মাসে হওয়া বৈঠকে দু’দেশ একসাথে যৌথ বিবৃতি পর্যন্ত দেয়নি। এবার অন্তত যৌথ বিবৃতি দিয়ে দু’দেশই সীমান্তে শান্তি ও সুস্থিরতা বজায় রাখার প্রশ্নে একমত হয়েছে। আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরাতেও রাজি হয়েছে।

ভারতীয় পক্ষ দাবি করছে যে তিন বছর আগে গালওয়ান উপত্যকায় ভারতীয় অংশে ঢুকে পড়ে চীন সেনাবাহিনী। তার পর থেকেই সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে আলোচনা জারি রয়েছে দু’দেশের মধ্যে। সূত্রের মতে, পরশুর বৈঠকে ডেপসাং এলাকায় চীন সেনাসদস্যদের পিছিয়ে যাওয়ার দাবি জানানো হয়। কারণ চীন সেনাসদস্যদের উপস্থিতির দরুন ওই এলাকায় নজরদারি চালাতে পারছে না ভারত। ফলে দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া চীন সেনাসদস্যদের উপস্থিতির কারণে ডেপসাং এলাকায় থাকা ওয়াই জংশনেও নজরদারি চালাতে পারছে না ভারত।

ভারতীয় সূত্রের দাবি, নিজেদের সীমান্ত ছেড়ে প্রায় ১৮ কিলোমিটার ভিতরে ঢুকে এসে বসে রয়েছে চীন সেনাবাহিনী। তার ফলে ৬৫টি পেট্রোলিং পয়েন্টের মধ্যে ২৬টিতে নজরদারি বন্ধ রাখতে হয়েছে ভারতকে। আর কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানের কারণে কোনোভাবেই সেখান থেকে সেনাবাহিনী সরাতে রাজি হচ্ছে না চীন। একই অবস্থা ডেমচকেও। সেখানে সিএনএন ট্র্যাক জংশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে চীন সেনা ঘাঁটি গেড়ে থাকায় কারাকোরাম পাস এলাকায় আপাতত নজরদারি বন্ধ ভারতীয় সেনাবাহিনীর।

এই অবস্থায় একের পর এক নিষ্ফলা বৈঠক নিয়ে প্রশ্ন তুলে গতকাল সরব হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশে তার প্রশ্ন, ‘চীন যে প্রায় হাজার বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে, তা কবে ফেরত আনবে মোদি সরকার? কবে আগেকার স্থিতাবস্থা ফিরে আসবে? কবে চীনকে চোখ রাঙাতে সক্ষম হবে ভারত?’

২০ জুন সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, ভারতের জমিতে কেউ প্রবেশ করেনি। সুরজেওয়ালার প্রশ্ন, ‘তা হলে কি ধরে নিতে হবে মোদি ভুল তথ্য দিয়ে দেশকে বিভ্রান্ত করেছিলেন? যদি কেউ ভারতের জমিতে প্রবেশ না-ই করে থাকে, তা হলে চীন সেনাবাহিনীর সাথে এত বৈঠক কেন করা হচ্ছে?’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

tag ট্যাগ: #1111