calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনের দানিউব নদীবন্দর ক্ষতিগ্রস্ত রুশ ড্রোন হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনের দানিউব নদীবন্দর ক্ষতিগ্রস্ত রুশ ড্রোন হামলায়

রোমানিয়ার সঙ্গে থাকা সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের দানিউব নদীবন্দরগুলোর একটিতে ক্রমাগত রাশিয়ান ড্রোন হামলার সময় শস্য সংরক্ষণাগার এবং গুদামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ইউক্রেনীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ • দুপুর ০১:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

 দেশটির ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, ‘ইউক্রেনের দক্ষিণে অবস্থিত একটি নদীবন্দরে দুবার ড্রোন হামলা করেছে রাশিয়া।’

দেশটির দানিউব নদীর তীরে দুটি প্রধান বন্দর রয়েছে। এগুলো হচ্ছে— রেনি ও ইজমেল।


ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলোর ওপর রাশিয়ার অবরোধ আরোপের পর দেশটির শস্য রপ্তানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেনি ও ইজমেল বন্দর।

ওলেহ কিপার বলেন, ‘রাশিয়ান উগ্রবাদীরা গত রাতে ড্রোন দিয়ে ওডেসা অঞ্চলে দুবার আক্রমণ করেছে। তাদের এ হামলার প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত বন্দর ও শস্য সংরক্ষণাগারের অবকাঠামো।’

তবে কোনো বন্দরে হামলা হয়েছে তা উল্লেখ করেননি ওই গভর্নর।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো বুধবার সকালে ইজমেল এবং রেনি বন্দরের কাছে বিমান প্রতিরক্ষাব্যবস্থার গুলির শব্দ শুনেছে বলে জানিয়েছে।

কিপার ওই ইজমেল জেলার বাসিন্দাদের প্রায় ১টা ৩০ মিনিটে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছিলেন। এর পর এক ঘণ্টা পরে বিমান হামলার সতর্কতা বাতিল করেছিলেন।

tag ট্যাগ: #1111