ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
অপরদিকে উত্তরের গণমিছিলটি গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বর গোলচত্বর হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা।