calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা না বলেই চলে আসে আমরা কী বিপদে আছি, : ওবায়দুল কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা না বলেই চলে আসে আমরা কী বিপদে আছি, : ওবায়দুল কাদের

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের বিষয়টির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আমরা কী বিপদে আছি একটু বলুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপের নেতারা কিছুদিন পর পর না বলেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট ২০২৩ • রাত ১২:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

বিদেশিদের বাংলাদেশে আসা নিয়ে প্রশ্ন রেখে ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক বলেন, অন্য দেশে না গিয়ে বিদেশিদের এতো বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহ কিসের।
বিদেশিদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেতা বলেন, শান্তিপূর্ণ নির্বাচন যারা চায় না, অগ্নি সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা ভিসা নীতি প্রয়োগ হয় কিনা-দেখতে আমরাও অপেক্ষায় আছি।

তিনি বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে, আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থ পাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরির রাজনীতি শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের নামের লেবাসধারী ফ্যাসিস্ট। তারাই আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, তাদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।

এ সময় বিএনপির আন্দোলনকে পিকনিক পার্টি বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গরুর হাটে, গোলাপবাগেই বিএনপির সব আন্দোলনের বারোটা বেজেছে। লন্ডন থেকে বলা হয়েছে, বিএনপি নেতাদের আন্দোলনের জন্য টাকার অভাব হবে না। বিএনপির আন্দোলনের নামে পিকনিক পার্টি আর কতদিন চলবে? তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তান চলে যান।

তিনি আরো বলেন, শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া, কারো হুমকি ধামকিকে ভয় পায় না। গত পনের বছরে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এদেশের উন্নয়ন শেখ হাসিনার বড় অপরাধ। অন্য দেশে না গিয়ে, বিদেশিদের এত বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহ কিসের?

tag ট্যাগ: #1111